শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

যশোরে রিকশা চালককে মারপিট করা আরতিকে শোকজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১০৭ বার

যশোরে তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারধরের ঘটনায় আইনজীবী আরতি রাণী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

সোমবার (৮ মে) রাতে সমিতির নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট বিষয়টি নিশ্চিত করেছেন। তিন দিনের মধ্যে আরতী রাণী ঘোষকে কারণ দর্শাতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার জেলা জজ আদালতের মুজিব সড়ক গেটের সামনে ওই আইনজীবী এক রিকশাচালককে বেধড়ক মারধর করেন। এমনকি জুতা দিয়েও আঘাত করেন তিনি। ওই সময় পথচারীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে সেখানে ভিড় জমে যায়। উপস্থিত লোকজন আইনজীবীর উপর মারমুখী হলে অবস্থা বেগতিক দেখে তিনি রিকশাচালককে ছেড়ে দেন। মারধরের ঘটনার একটি ভিডিও ফুটেজ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ঘটনাটি সমিতির নজরে আসে। এ ধরনের কাজ তিনি কেন করলেন তা জানতে চেয়ে কারণ-দর্শানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com