বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দীপিকার স্মৃতিতে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২২ বার

২০১৫ সালের ৮ মে মুক্তি পায় সুজিত সরকার পরিচালিত বলিউড সিনেমা ‘পিকু’। ছবির মূল তিনটি চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন, ইরফান খান ও দীপিকা পাড়ুকোন। এর মধ্যে ২০২০ সালের ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান ইরফান। ‘পিকু’ মুক্তির আট বছর পূর্তি উপলক্ষে দীপিকার স্মৃতিতে ফিরলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অমিতাভ ও ইরফানের সঙ্গে তিনটি ছবি শেয়ার করে ‘বাজিরাও মাস্তানি’ তারকা লিখেছেন, ‘আট বছর হয়ে গেল, এই দুই বিশেষ মানুষের সঙ্গে করা ছবিটির। আবার যদি ফিরে পেতাম দিনগুলো, আমার হৃৎস্পন্দনে পরিণত করতাম।’ ইরফানের উদ্দেশে দীপিকা লিখেছেন, ‘তোমার কথা মনে পড়ে।’

‘পিকু’ ছবিকে ঘিরে করা এই পোস্ট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ছে। এক ভক্ত লিখেছেন, “আসলেই ‘পিকু’ সিনেমা জগতে এক রত্ন। এই ছবি আমার হৃদয়ে সব সময় এক বিশেষ স্থানে থাকবে।” আরেকজন লিখেছেন, ‘কালজয়ী ছবি এটি।’ আরেক দর্শক মন্তব্যে লিখেছেন, ‘ইরফান স্যার, আমরা আপনাকে মিস করছি।’ এ রকম আরও অনেক মন্তব্য দীপিকার কমেন্ট বক্সে জড়ো হয়েছে। ‘পিকু’ ছাড়াও এ অভিনেতার ঝুলিতে অনেক সফল সিনেমা আছে। তবে এই ছবি তার নিজেরও বিশেষ পছন্দের ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে, তিনি সব সময় ‘পিকু’র মতো ছবি করতে চাইতেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com