শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঢাকায় সন্দেহজনকভাবে ঘুরছিল তারা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১১৩ বার

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে নিখোঁজ চার কলেজ ও স্কুলের ছাত্রীকে ১১ দিন পর ঢাকার দারুস সালাম থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা দারুস সালাম থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে।

তারা মঠবাড়িয়া সরকারি কলেজ এবং মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

এর আগে গত ৩০ এপ্রিল সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি ওই চার ছাত্রী। এ ঘটনায় তাদের অভিভাবকরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, নিখোঁজ ছাত্রীরা সন্দেহজনকভাবে ঢাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিল। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, চার ছাত্রী একসঙ্গে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা থেকে মঠবাড়িয়ার উদ্দেশে রওনা হয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের পর নিরুদ্দেশের আসল রহস্য বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com