শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

‘আবেদনের ২০ দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৪৬ বার

আবেদন করার মাত্র ২০ দিনের মধ্যে মিলবে ড্রাইভিং লাইসেন্স বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

শনিবার (১৩ মে) দুপুরে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওই সচিব ।

তিনি আরো বলেন, অন্য সুযোগ সুবিধাও পাবেন বাড়িতে বসে। যেতে হবে না বিআরটিএ অফিসে। বিআরটিএ অফিসে এখন থেকে কোনো দালালের জায়গা নেয়। এক একটি মুঠোফোন, কম্পিউটার, ল্যাপটপ ও ফোন-ফ্যাক্সের দোকান এখন বিআরটিএ অফিস। অনলাইনে আবেদন করার পরই মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে জানানো হবে পরীক্ষার সময়। পরে আবারো ক্ষুদে বার্তার মধ্য দিয়ে জানানো হবে লাইসেন্স প্রদানের সময়। অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পাঁচ থেকে সাত বছর ধরে বিআরটি অফিস ঘুরেও যারা লাইসেন্স পাননি তাদের ব্যাপারে তিনি বলেন, অনেক আবেদন হারিয়ে গেছে, আবার আবেদনে ভুল রয়েছে। তাদের লাইন্সে পেতে এখনো অপেক্ষা করতে হবে। আর দ্রুত পেতে হলে আবার নতুন করে আবেদন করতে হবে। পরে তিনি মুজিবনগরের মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সড়ক জোন খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসলাম আলী, সড়ক সার্কেল কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, মেহেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম, উপবিভাগীয় প্রেকৌশলী মিজানুর রহমান ও উপসহকারী প্রকৌশলী শাহীন মিয়াসহ সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com