রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এবার চিনির দাম বাড়াল টিসিবি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৪৫ বার

বাজারে দাম বাড়ার পর এবার সরকারের ভর্তুকি মূল্যের চিনির দামও বাড়ল। এ দফায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন টিসিবি থেকে নিম্নআয়ের মানুষদের প্রতি কেজি চিনি কিনতে হবে ৭০ টাকা দরে। শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি মে মাসের জন্য পরিবার কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। রোববার থেকে কার্ডধারীরা পণ্য কিনতে পারবেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় এ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন।

আগের মতোই সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। তবে এবার প্রতি কেজি চিনির দাম ১০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা, যা আগে ছিল ৬০ টাকা। এছাড়া আগের মতোই মসুর ডালের কেজি ৭০ টাকা এবং সয়াবিন তেলের লিটার ১১০ টাকা দরে বিক্রি করবে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিক্রি কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের নিকট হতে পণ্য কিনতে পারবেন।

 

একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

সরকার খুচরা পর্যায়ে খোলা চিনির কেজি ১২০ এবং প্যাকেটজাত চিনির কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাজারে প্যাকেটজাত চিনি সহজে মিলছে না। আর খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com