রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৪০ বার

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে দলটির সম্পাদকমণ্ডলী। একই সঙ্গে তাকে সাধারণ ক্ষমা না করার বিষয়ে একমত হয়েছেন সভায় উপস্থিত নেতারা।

আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জাহাঙ্গীর দলের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থেই বেশি মনোযোগী। রীতি অনুযায়ী সভার সিদ্ধান্ত দলের পরবর্তী কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপস্থাপন হবে। সে অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। যদিও জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল হয়েছে। তবে নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মা জায়েদা খাতুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com