শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মধ্যরাতে হঠাৎ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আগুন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১১৭ বার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের একটি কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জানা যায়, রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের ১২৭ নম্বর কক্ষে আগুন লাগে। সেখানে একটি রিসার্চ ল্যাবরেটরি ছিল। ওই সময় অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। পরে খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুড়ে গেছে কক্ষের শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও চেয়ার-টেবিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, এসির শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com