সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

গোপন কথা ফাঁস করলেন অপু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১২০ বার

গেল ক’দিন ধরে শোবিজে শাকিব খান, অপু বিশ্বার আর শবনম বুবলীকে নিয়েই বেশি কথা হচ্ছে। কাজের থেকে বেশি তাদের ব্যক্তিজীবন নিয়েই হচ্ছে আলোচনা-সমালোচনা। এবার শাকিব-অপু আবার আলোচনায় আসলেন তাদের ‘কানের দুল’ নিয়ে! অপু বললেন, ফেলে আসা গোপন কথা।

সম্প্রতি অপু এক সাক্ষাৎকারে জানান, তার কানের দুল নিয়ে পরতেন শাকিব কিন্তু পরে তা আর ফেরত দিতেন না। বিষয়টি উঠে আসে যখন অপুকে প্রশ্ন করা হয়- প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। যদিও প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই চিত্রনায়িকা।

পরে লাজুক হাসিতে অপু বলেন, ‘সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন। তা সোনার না হিরের, সেটা বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমার কানে অনেকগুলো ফুটো করা। আমি ছোট ছোট কানের দুল পরি। অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন যে কত আমার কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউটি আছে, আর দেওয়া যাবে না।’

 

এদিকে, ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর তাদের একমাত্র সন্তানের খবরটি প্রকাশ্যে আসলেই বাঁধে বিপত্তি। ভেঙে যায় দীর্ঘ এক দশকের সংসার। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনো যোগাযোগ হয় এই দুই প্রাক্তনের। কিছু দিন আগেও নাকি নায়কের জন্মদিনে রান্না করে পাঠিয়েছিলেন অপু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com