শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সিলিং ফ্যানে ঝুলছিল বুয়েটছাত্রের মরদেহ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১১৩ বার

রাজধানীর হাজারীবাগ থেকে রাফিউল ইসলাম ওরফে রাফি (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে হাজারীবাগের গণকটুলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাফি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ। তিনি বলেন, পরিবারের সঙ্গে বাসাটিতে থাকতেন রাফি। আজ সকালে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গেলে রাফির শোবার ঘরে ভেতর থেকে ছিটকিনি লাগানো পায় পুলিশ। পরে দুপুর ১২টার দিকে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়

ওসি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বজনেরা বলেছেন কোনো এক বিষয়ে বিষণ্নতায় ভুগছিলেন রাফি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com