রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে : শিক্ষামন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫০ বার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ গঠনে এবং পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। পরীক্ষা ভীতির বদলে নতুন চিন্তার প্রসার ঘটাতে এই কার্যক্রম করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, চলমান মেগা প্রকল্প শেষ হলে শিক্ষায় আগামী দিনের মেগা প্রকল্প হবে। শিক্ষাখাতে মোট বাজেটের ৬ ভাগ দেয়ার তাগিদ রয়েছে।

তিনি বলেন, শিক্ষায় যদি কারিকুলাম ঠিক না থাকে, তাহলে শুধু বাজেট বৃদ্ধি করে লাভ হয় না। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগের থেকে অনেক স্বচ্ছ এবং পাঠদান আগের থেকে দক্ষ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করার জন্য কারিকুলাম তৈরি করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com