শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবাসহ এসআই দম্পতি আটক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১২১ বার

কক্সবাজার শহরের কলাতলী থেকে ইয়াবাসহ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পরিদর্শক রেজাউল করিম (৪৭) ও তার স্ত্রী মলি পাশাকে (৪৪) আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে শহরের কলাতলীর গ্রীন লাইন পরিবহনের কাউন্টার থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

আটক রেজাউল করিম কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএন পুলিশের আলীখালী ক্যাম্পে উপ-পরিদর্শক হিসেবে গত ৭ মাস ধরে কর্মরত আছেন। তিনি সিরাজগঞ্জ জেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ আঞ্চলিব জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে গ্রীন লাইন পরিবহনে করে ইয়াবার একটি চালান যাবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউলের স্ত্রীর কাছে থাকা ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com