শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

আওয়ামীলীগ বিএনপি দুটোই বুরজোয়া দল: সেলিম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪০৫ বার

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দুঃশাসন হটাতে হবে। ব্যবস্থা বদলাতে হবে। রাজনীতি বাঁচাতে হবে। বিকল্প গড়ে তুলতে হবে। আওয়ামীলীগ বিএনপি দুটোই বুরজোয়া দল। এদের হটাতে হবে।

শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কমিউনিস্ট পার্টির উদ্যেগে রংপুর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন। সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবি নেতা রুহিন আলম প্রিন্স, শাহিন রহমানসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দ।

সমাবেশে প্রবীণ এই রাজনীতিক আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসন দেশকে ধংসের কিনারায় নিয়ে গেছে। তাদের হাত থেকে দেশকে রক্ষায় ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে বাম গনতান্ত্রিক সরকার কায়েম করতে হবে।

সমাবেশে রংপুর বিভাগে কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন, টেক্সটাইলস মিল স্থাপনসহ ১৩ দফা দাবি জানানো হয় সরকারের কাছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com