শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

চায়ে যে ৫ উপকরণ মিশিয়ে খেলে দূর হবে বদহজম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৭১ বার

সকালে ঘুম ভাঙার পর চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু করেন- এমন মানুষের সংখ্যা অনেক। অভ্যাস হোক কিংবা অনভ্যাস দিনে বেশ কয়েকবার চা না খেলে যেন চলেই না অনেকের। চায়ের উপকারিতা অনেক। আর চায়ে যদি মেশাতে পারেন পাঁচটি উপকরণ, তাহলে ভালো থাকবে শরীরও।

দারচিনি

দারচিনিতে আছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল উপাদান। এটি হজমের গোলমাল কমায়। হজমক্ষমতা বৃদ্ধি করে। পেটের স্বাস্থ্য ভালো রাখে। এমনকি সর্দি-কাশির সমস্যায় যারা ভুগছেন, তারা চায়ের সঙ্গে দারচিনি মিশিয়ে খেতে পারেন। উপকার পাবেন।

লবঙ্গ

লবঙ্গে উপকারী উপাদান অনেক। হজমের গোলমাল রোধ করা থেকে হজমক্ষমতা বৃদ্ধি করা, লবঙ্গ সত্যি সর্বগুণ সম্পন্ন। পেশির গঠন মজবুত করা থেকে শরীরে বিভিন্ন অংশে ব্যথা-বেদনা দূর করা। চায়ের সঙ্গে লবঙ্গ ফুটিয়ে খেলে পাশাপাশি আরও অনেক উপকার পাওয়া যায়।

আদা

আদা দিয়ে লিকার চা খেতে পছন্দ করেন অনেকেই। বিভিন্ন ধরনের ব্যাক্টেরিয়া সংক্রমণ থেকে দূরে থাকতে আদা উপযুক্ত ভরসা হতে পারে। আদা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। সর্দি-কাশি হলে আদা চা কিন্তু দারুণ কাজে আসে।

তুলসি

স্বাস্থ্যগুণের দিক থেকে অনেকটাই এগিয়ে তুলসি। বিশেষ করে ডায়াবিটিসে আক্রান্তদের জন্য তুলসি-চা অন্যতম ওষুধ। তুলসিতে রয়েছে নানা ধরনের ভিটামিন এবং মিনারেলস। যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে।

পেস্তা

রান্নার স্বাদ বাড়ানো পেস্তার একমাত্র কাজ নয়। শরীর ভালো রাখতেও পেস্তার জুড়ি মেলা নেই। চায়ে যদি কয়েকটি পেস্তা ফেলে দেওয়া যায় তাহলে স্বাদ তো বাড়েই, সেই সঙ্গে পেটের স্বাস্থ্যও ভালো থাকে। এ ছাড়া মানসিক অবসাদ এবং উদ্বেগ কাটাতেও পেস্তা দারুণ উপকারী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com