শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পকেট থেকে ১৬৭২ পিস ইয়াবা বের করে দিলেন বিমানযাত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১২৩ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৬৭২ পিস ইয়াবাসহ মো সোহেল রানা নামের এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। সোহেল রানা পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রামের তায়জল খলিফার ছেলে

জিয়াউল হক জানান, যাত্রী মো সোহেল রানা বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে সকাল ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীকে শনাক্ত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে আনা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, পরে সোহেল রানা তার পকেটের ভেতর থেকে ১ হাজার ৬৭২ পিস ইয়াবা বের দেন। তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com