রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব মজনুকে আটকের অভিযোগ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১০৩ বার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে পুলিশ আটক করার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ তার শাহজাহানপুরের বাসা তাকে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

মজনুর পরিবারের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সরকার বিচ্ছিন্ন হয়ে এখন মরণ কামড় দিচ্ছে : রিজভী

সরকার দেশ-বিদেশে সর্বদিক থেকে বিচ্ছন্ন হয়ে এখন মরণ কামড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে তার নিজ বাসভবন থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন তিনি।

রোববার রাতে এক বিবৃতিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘মজনুকে কোথায় তুলে নিয়ে গেছে তার হদিস এখনো জানানো হয়নি। এই ঘটনা গণতান্ত্রিক অধিকারের ওপর চরম আক্রমণ। সরকার দেশ-বিদেশে সর্বদিক থেকে বিচ্ছন্ন হয়ে এখন মরণ কামড় দিচ্ছে। সাজানো পুলিশ প্রশাসন দিয়ে গণতান্ত্রিক শক্তির ওপর বর্বরোচিত আক্রমণ চালানো হচ্ছে।’

তিনি বলেন, মজনুকে গ্রেফতার সরকারের সুপরিকল্পিত চক্রান্তের অংশ। দেশকে দেউলিয়া করে এখন মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নিতে নিষ্ঠুর পন্থা অবলম্বর করেছে। সরকারের পতনের সম্ভাবনা দেখে দিকবিদিক জ্ঞান শূণ্য হয়ে পড়েছে। তাই দেশব্যাপী শুরু করেছে গায়েবী মামলা ও গ্রেফতারের হিড়িক।

গোয়েন্দা পুলিশের প্রতি আহ্বান জানিয়ে রফিকুল আলম মজনুকে কোথায় রাখা হয়েছে তার সন্ধান দিয়ে তাকে তার পরিবারে কাছে ফেরত দেয়ার জোর আহ্বান জানান রিজভী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com