শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপের সম্পদের খোঁজে ৭ দেশে দুদকের চিঠি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৪৩ বার

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো: রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের সম্পদের খোঁজে সাতটি দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ দেশগুলো হলো- কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত।

দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৯ সালে প্রদীপ ও তার স্ত্রী চুমকিকে সম্পদের বিবরণী জমা দেয়ার নোটিশ দেয়া হয়।

পরবর্তীতে সময়ে জমা দেয়া সম্পদ বিবরণীতে তথ্য গোপন করা হয়। দুদকের অনুসন্ধানে চুমকির জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।

নুরুল ইসলাম বলেন, দেশের বাইরে ওসি প্রদীপের কোনো সম্পদ আছে কি না, তা নিশ্চিত করতে সাতটি দেশে চিঠি পাঠানো হয়েছে।

ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি বর্তমানে কারাগারে আছেন।

সূত্র জানায়, ২০২২ সালের ২৭ জুলাই দুদকের দায়ের করা মামলায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও তার স্ত্রী চুমকিকে ২১ বছর কারাদণ্ড দেন। একইসাথে প্রদীপের ঘুষের টাকায় চুমকির নামে নেয়া কোটি টাকার বাড়ি, গাড়ি ও ফ্ল্যাট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেন আদালত।

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো: রাশেদ খান। এ হত্যা মামলায় প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ২০২২ সালের ৩১ জানুয়ারি এ রায় দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com