শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কারামুক্ত হেফাজত নেতা মুফতি হারুন ইজহার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১৭ বার

দীর্ঘ দুই বছর এক মাস কারাভোগের পর  হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা ও নগরের লালখান বাজার মাদ্রাসার মোহতামিম মুফতি হারুন ইজহার জামিনে মুক্ত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আলোচিত এই হেফাজত নেতা।
হারুন ইজহারের ভাই মুসা বিন ইজহার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুসা বিন ইজহার লিখেন, ‘মহান রবের দরবারে অগণিত শুকর। আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের অশেষ মেহেরবানীতে উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘ দুই বছর এক মাসের অধিক সময় অন্যায় কারাভোগের পর জালিমের যিন্দানখানা থেকে মুক্তি লাভ করেছেন মুহতারাম বড় ভাই শায়খ মুফতি হারুন ইযহার হাফি। দীর্ঘ এই পরীক্ষার সময়ে যারা বিভিন্নভাবে কষ্ট করেছেন, সহযোগিতা করেছেন, দুআ করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা।’

তিনি আরও লিখেন, এখনো কারাগারের অভ্যন্তরে থাকা মাওলানা মামুনুল হক, মুফতি মুনির হুসাইন কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান গুনভী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী সহ মজলুম সকল আলেমদের দ্রুত মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন ইস্যুতে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে অন্য হেফাজত নেতাদের মতো আটক হন মুফতি হারুন ইজহার। এরপর থেকে দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন তিনি। আলোচিত এই হেফাজত নেতা ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান  মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর  পুত্র ও নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম আল্লামা মুফতি হাবিবুর রহমান কাশেমীর জামাতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com