মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বিপাকে রুক্মিণী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩৪ বার

টলিউডের জনপ্রিয় জুটিদের অন্যতম দেব-রুক্মিণী। তবে বিপদ যেন পিছু ছাড়ছে না এই জুটির। কয়েকদিন আগে হ্যাক্‌ড হয় দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল। এবার ফেসবুকে নিজের প্রায় ২০ লাখ ফলোয়ারের পেজ হ্যাক্‌ড হয়ে বিপাকে পড়েছেন রুক্মিণী। মূলত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ ও ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে  অভিনেত্রী তার ফেসবুক পেজটি ব্যবহার করেন। সর্বশেষ, মাস খানেক আগে অভিনেত্রী তার মালদ্বীপ ভ্রমণের ছবি থেকে একটি ছবি প্রোফাইল পিকচার দিয়েছিলেন।

তবে গত সোমবার হঠাৎ করে তার প্রোফাইল থেকে একটি সম্প্রদায়ের ধর্মীয় নানা রিলস্‌ শেয়ার করা হয়। তাতেই অভিনেত্রী বুঝতে পারেন হ্যাক্‌ড হয়েছে তার পেজ। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, আমার ফেসবুক পেজটি হ্যাক্‌ড হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম গোটা বিষয়টি খতিয়ে দেখছে। যতক্ষণ না আমি কোনো নোটিশ দিচ্ছি, আপনাদের কাছে কোনো ধরনের মেসেজ গেলে কোনো উত্তর দেবেন না।

দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাক্‌ড হওয়ার সময় বেশকিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও পেজটি বিনোদনমূলক একটি চ্যানেলের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com