বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৪৮ বার

বিয়ে করলেন হালের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আজ বুধবার পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন।

সুখবরটি ইমরান নিজেই দিয়েছেন। নিজের ফেসবুক পেজে বিয়ের সাজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে চেয়েছেন দোয়া। বলেছেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে-অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

এর আগে বিয়ে সংক্রান্ত কিছু তথ্য দিলেন ইমরান। তার ভাষ্য, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।’

একেবারে ঘরোয়া আয়োজনে তো তারকাদের বিয়ে পূর্ণতা পায় না। তাই আগামী নভেম্বরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলে জানালেন ইমরান। সে আয়োজনে সংগীত ও সিনেমা অঙ্গনের ঘনিষ্ঠজনদের নিমন্ত্রণ করবেন এ গায়ক।উল্লেখ্য, ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। গত এক দশকের দেশের অন্যতম সফল সংগীতশিল্পী তিনি। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অর্জন করেছেন বেশ কিছু পুরস্কারও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com