রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী আজমত, ভোট দিয়ে যা বললেন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১১৩ বার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান। তিনি বলেছেন, ‘জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার লাগোয়া এ সিটি করপোরেশনে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮টা ৫০ মিনিটে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট দেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আজমত উল্লা খান।

ভোট দিয়ে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করছেন, এই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে গাজীপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তারা।’

আজমত আরও বলেন, ‘আল্লাহর উপর ভরসা রেখে আমি বলতে চাই, আজকে জয় এখানে নৌকারই হবে। ভোটাররা যে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন চেয়েছেন, সেই সিটি করপোরেশন করার লক্ষ্যে নৌকায় ভোট দেওয়ার মাধ্যমে জনগণই জয়ী হবে।’

তিনি বলেন, ‘এক বুক আশা নিয়ে ভোটাররা এখানে অপেক্ষা করছেন। সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে এখানে জড়ো হয়েছেন তারা, আমি তাদের ধন্যবাদ জানাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com