বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

রাখাইনে সেনাবাহিনীর গুলিতে শিশুসহ ৫ রোহিঙ্গা নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩২২ বার

মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে এক শিশু’সহ অন্তত পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। এই সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে গতকাল রোববার স্থানীয় এক সংসদ সদস্য এবং দুই অধিবাসী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

রাখাইনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেন,শনিবার রাখাইনের ‘এমরাউক ইউ’ শহরের ঐতিহাসিক একটি মন্দির অতিক্রম করার সময় সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় বিদ্রোহীরা। এই হামলার পর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনায় দেশটির সরকারি বাহিনীকে দায়ী করেছেন আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা।

আরাকান আর্মির ওই মুখপাত্র বলেছেন, রাখাইনের বু তা লোন গ্রামে মিয়ানমার সামরিক বাহিনীর গোলা আঘাত হেনেছে। এমপি তুন থার সেইন, স্থানীয় একজন স্বাস্থ্যকর্মী ও একজন গ্রামবাসী বলেছেন, নিপীড়িত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের কমপক্ষে পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ গণহত্যা ও দমন অভিযানে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে। জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, গণহত্যার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করেছে মিয়ানমার সেনাবাহিনী। সে সময় রোহিঙ্গা নারী, শিশু, তরুণীদের ধর্ষণ, গণধর্ষণ, হত্যার পাশাপাশি তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় মিয়ানমারের সেনাবাহিনী। পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com