রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

অল্পের জন্য বেঁচে গেলেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৯১ বার

পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কমর আব্বাস খোখর ও তার পরিবারকে বহনকারি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে বাস।

শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকার এ ঘটনায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্থ হয়।

তবে ডেপুটি হাই কমিশনার তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর ও ছেলে মোহাম্মদ খোখর অক্ষত আছেন।

পুলিশ বাসের চালক মো: সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল বিশ্বাস জানান, এতে কেউ আহত হননি। কিছু সময় থানায় অবস্থান করে তারা শ্রীমঙ্গল চলে গেছেন।

পুলিশ জানায়, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজে প্রাইভেটকার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। লোকাল দুরন্ত পরিবহন বাসের সাথে তাদের গাড়ি ধাক্কা লাগে। তবে গাড়ির কিছুটা ক্ষতি হলেও উনার এবং পরিবারের সদস্যদের কারো ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com