রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সবচেয়ে বড় ব্যবধানে ওয়ানডে জয় পেল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩৪৬ বার

জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ৩২২ রানের টার্গেটের বিপরীতে তারা সংগ্রহ করতে পেরেছেন মাত্র ১৫২ রান। ১৬৯ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন টাইগাররা।

এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়। এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৮ সালের জানুয়ারিতে। সেটি ছিল ১৬৩ রানের।

সিলেটের দিবারাত্রির এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৬ উইকেটের বিনিময়ে ৩২১ রানের বিশাল সংগ্রহ গড়েন টাইগাররা।

১০৫ বলে ১৩ চার ও দুই ছক্কায় ১২৬ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন লিটন। মিঠুন ৪১ বলে করেন ৫০। তিনটি পঞ্চাশ ছোঁয়া জুটিতে পাওয়া দৃঢ় ভিত কাজে লাগিয়ে শেষটায় ঝড় তোলে মাশরাফি বাহিনী।

শেষ ওভারে তিন ছক্কায় ২২ রান নেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ১৫ বলে তার ২৮ রানের বিস্ফোরক ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান করে বাংলাদেশ।

বিশাল টার্গেটে জয়ের লক্ষে ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর কম রানেই প্যাভেলিয়নে ফিরে যেতে থাকেন সফরকারীরা। মাঝে ওয়াসলে মাধেভেরে কিছুটা প্রতিরোধ (৩৫ রান) গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মেহেদী হাসান মিরাজের কাছে তিনি পরাস্ত হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি।

বাংলাদেশের হয়ে উইকেটগুলো নেন, মোহাম্মদ সাইফুদ্দিন (৩), মেহেদী হাসান মিরাজ (২), মাশরাফি বিন মুর্তজা (২), তাইজুল ইসলাম (১) ও মোস্তাফিজুর রহমান (১)। এছাড়া নাজমুল হোসেন শান্তর বোলিংয়ে রানআউট হন একজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com