রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২০৪ বার

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। আগামী ৭ জুন থেকে ষান্মাসিকের সামষ্টিক মূল্যায়ন শুরু হবে। ১৮ জুন পর্যন্ত চলবে সামষ্টিক মূল্যায়ন।

গত ২৫ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ শেণির শিক্ষার্থীদের ৭ জুন বাংলা, ৮ জুন ইংরেজি, ১০ জুন গণিত, ১১ জুন বিজ্ঞান, ১২ জুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ১৩ জুন ডিজিটাল প্রযুক্তি, ১৪ জুন জীবন ও জীবিকা, ১৫ জুন স্বাস্থ্য সুরক্ষা, ১৭ জুন ধর্ম এবং ১৮ জুন শিল্প ও সংস্কৃতি বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন হবে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ৭ জুন ডিজিটাল প্রযুক্তি, ৮ জুন জীবন ও জীবিকা, ১০ জুন স্বাস্থ্য সুরক্ষা, ১১ জুন ধর্ম, ১২ জুন শিল্প ও সংস্কৃতি, ১৩ জুন বাংলা, ১৪ জুন ইংরেজি, ১৫ জুন গণিত, ১৭ জুন বিজ্ঞান ও ১৮ জুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com