শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

নিউইয়র্ক সিটির ট্রেন বাস ভাড়া ও ব্রিজ-টানেলের টোল বাড়ছে সেপ্টেম্বর থেকে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৫০ বার

নিউইয়র্ক সিটিতে বাস,ট্রেন ভাড়া ও ব্রীজের টোল বাড়ছে সেপ্টেম্বর থেকে। গত সোমবার মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি (এমটিএ) বোর্ড এ প্রস্তাবের ঘোষণা দিয়েছে। সিটির বাস ও ট্রেন ভাড়া ২.৭৫ ডলার থেকে বেড়ে ২.৯০ ডলারে উন্নীত হবে। এটি হচ্ছে বেজ ভাড়া। প্রতি সপ্তাহের আনলিমিটেড রাইডের টিকেটের দাম বাড়ছে ১ ডলার। অর্থাৎ তা ৩৩ থেকে ৩৪ ডলার হচ্ছে। মাসিক আনলিমিটেড মেট্রোকার্ডের বর্তমান মূল্য ১২৭ ডলার। তা সেপ্টেম্বর থেকে হচ্ছে ১৩২ ডলার। ২০১৫ সালের পর মেট্রোকার্ডের বেজ ফেয়ার এই প্রথমবারের মতো বাড়ছে।
ট্রাইব্যরো, হোয়াইট স্টোন থ্রগসনেক,মিডটাউন টানেল, ভেরাজানো-ন্যারোজ ব্রীজ ও ব্যাটারি টানেলের বর্তমান টোল ৬.৫৫ ডলার। তা বেড়ে এখন হবে ৭.০১ ডলার।
এমটিএ’র প্রস্তাবটি পাবলিক হেয়ারিং এর জন্য জুনে উত্থাপিত হবে। ধারনা করা হচ্ছে, জুলাই নাগাদ এমটিএ বোর্ডে তা চূড়ান্ত হবে। বোর্ডে তা অনুমোদিত হলে সেপ্টেম্বরে লেবার ডে উইকেন্ডের পর থেকে বর্ধিত ট্রেন বাস ভাড়া ও টোল আদায় করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com