বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

আমার জায়েদ খান হও, আমি শান্তিনগরের সেই মেয়ে হব: ফারিয়া

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৪০ বার

ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খানের নাম উল্লেখ করে ফেসবুকে ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জায়েদ খান হও। তাহলে আমি শান্তিনগরের সেই মেয়ে হব, যে তোমার ছবি বালিশের নিচে রাখবে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, তার জন্য বিভিন্ন সময় অনেক মেয়েই পাগলামি করে থাকেন। অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান। কেউ আবার টাকার বিনিময়ে তার সময় কিনে নিতে চান।

জায়েদ আরও জানান, রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়।

ফারিয়া যে মজার ছলে পোস্টটি দিয়েছেন তা স্পষ্ট। পাশাপাশি এটাও বোঝা যাচ্ছে, নায়ক জায়েদ খানের জন্য নয়, অন্য কারও উদ্দেশ্যে কথাগুলো লিখেছেন ফারিয়া।এদিকে, ফারিয়ার পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকেই দিয়েছেন হাসির রিয়্যাক্ট। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ভালো মানাবে জায়েদ খান অথবা হিরো আলম এর সাথে।’ অন্য একজন লিখেছেন, ‘হায় ফারিয়া, তোমাকে নিয়ে আর পারি না।’ তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com