রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ইরান সফরে ওমানের সুলতান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৭৯ বার

আঞ্চলিক কূটনীতি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার জন্য দু’দিনের ইরান সফরে রোববার তেহরান পৌঁছেছেন ওমানের সুলতান হিশাম বিন তারিক আল-সাইদ। মাসকটের মধ্যস্ততায় ইরান ও বেলাজিয়ামের মধ্যে বন্দী বিনিময় সম্পন্ন হওয়ার প্রেক্ষাপটে এই সফর হচ্ছে।

পাশ্চাত্যের সাথে ইরানের মধ্যস্ততার কাজটি ওমান দীর্ঘ দিন ধরে করে আসছে। তারা বেশ কয়েকজন বিদেশী নাগরিক এবং দ্বৈত নাগরিকের মুক্তির ব্যাপারে মধ্যস্ততা করেছে।

গত শুক্রবার ওমানের সহায়তায় এক বেলজিয়ান সাহায্যকর্মী ও এক ইরানি কূটনীতিক মুক্তি পায়। গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২২ সালে ওই বেলজিয়ান সাহায্যকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তাকে ৪০ বছরের কারাদণ্ড এবং ৭৪টি চাবুকের আঘাত দেয়ার শাস্তি দেয়া হয়। আর ফ্রান্সে বোমা হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ইরানি কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

এখনো বিপুলসংখ্যক বিদেশী ও দ্বৈত নাগরিক ইরানের কারাগারে রয়েছে। তাদের বেশির ভাগের বিরুদ্ধে নিরাপত্তা-সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com