রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

উত্তপ্ত মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩৩ বিচ্ছিন্নতাকামী নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৭৮ বার

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩৩ জনের মতো বিচ্ছিন্নতাকামী নিহত হয়েছে বলে রোববার জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

মুখ্যমন্ত্রী বিরেন সিং আরো জানান, হেলিপ্টারসহ কমান্ডো অভিযান চলছে। আমরা বের করার চেষ্টা করছি, এ সন্ত্রাসীরা কারা? কারা হামলা করছে সাধারণ জনগণের ওপর?’

এর আগে, এ মাসের শুরুতে ৩ কোটি ২০ লাখ মানুষের এ রাজ্যটিতে বেসামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য এবং সেনাসদস্য মোতায়েন করেছে।

সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেয়ার জন্য মণিপুর হাইকোর্টের সুপারিশকে কেন্দ্র করে ৩ মে থেকে সহিংসতা চলছে মিয়ানমার সীমান্তের রাজ্যটিতে।

পাহাড়ি উপজাতি গোষ্ঠীগুলো সমতলের জাতিগত সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপজাতিদের অর্থনৈতিক সুবিধা এবং কোটা নিয়ে বিরোধ থেকেই এ সংঘর্ষের সৃষ্টি।

এ সংঘর্ষে এখন পর্যন্ত ৬০ জনের মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ৩৫ হাজারের মতো মানুষ।

মিয়ানমারের সাথে মণিপুরের ৪০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। মিয়ানমারে ২০২১ সালের অভ্যুত্থানের পর কয়েক হাজার শরণার্থী সীমান্ত পার হয়ে ভারতীয় রাজ্যটিতে এসে অবস্থান নিয়েছে।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com