শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

মহাখালী ফ্লাইওভার থেকে লোহার রড পড়ে শিশুর মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৭২ বার
রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে লোহার রড পড়ে আঘাত পেয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ১২ বছর। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি।

সোমবার সকালে এই ঘটনা ঘটে।

শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান আব্দুল কাদের ইমন নামে এক ব্যক্তি। তিনি জানান, সকাল ১০টার দিকে মহাখালী এলাকার নিউ ডিওএইচএস রোডে রডটি শিশুটির গলায় বিদ্ধ হয়।

আহত ছেলেটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com