সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতা জসিম হত্যা : ৮ জনের মৃত্যুদণ্ড

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১০১ বার

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মামলায় ১২ আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে চারজন মারা গেছে। অন্য আট আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত অপর আসামি হিজবুর রহমান স্বপন পলাতক।

নিহত জসিম সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্যবিষয়ক সম্পাদক ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com