শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১১২ বার

রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার স্থাবর-অস্থাবর সম্পদ থেকে জরিমানার টাকা আদায় করা হবে।

আজ মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ রায় দেন। দণ্ড পাওয়া আসামির নাম আজাহার আলী (৫৫)। রাজশাহীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর এলাকার বাসিন্দা তিনি।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুল আলম বাবু জানান, আজাহার আলী প্রায়ই তার স্ত্রী দেলোয়ারা বিবিকে নির্যাতন করতেন। ২০২০ সালের ১৩ এপ্রিল কথা কাটাকাটির জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আজাহার।

এ ঘটনায় নিহতের ভাই আক্তার আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আদালত রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com