রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

‘ভারতে এর আগে মুসলমানদের ওপর এত জুলুম হয়নি’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৭৮ বার

স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ভারতীয় মুসলমানদের ওপর এর আগে এত জুলুম হয়নি বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের সাম্ভল জেলার সমাজবাদী পার্টির নেতা ও পার্লামেন্ট সদস্য ডাক্তার শফিকুর রহমান বারক।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি উর্দু ভার্সনে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে তার এ মন্তব্যের কথা উঠে আসে।

ওই ভিডিওতে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত মুসলমানদের ওপর জুলুম ও অত্যাচার ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। তবে বিজেপি শাসনামলে মুসলমানদের ওপর জুলুমের মাত্রা বেশ বৃদ্ধি পেয়েছে।

দেশটির দলিত সম্প্রদায়ের ওপরও একইরকম জুলুম চলছে বলে দাবি করেছেন বর্ষীয়ান এ নেতা। তিনি বলেন, এটা সত্য যে, মুসলমানদের ওপর যে নিপীড়ন চলছে, তা দলিতদের ওপরও করা হচ্ছে।

তিনি আরো বলেন, আর মুসলমানরা তো বরাবরই নির্যাতিত। বিজেপির শাসনামলে তাদের ওপর জুলুম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। যা খুবই হতাশাজনক।

বিজেপির সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের তরফ থেকে নাগরিকদের সাথে ন্যায়বিচার করা হচ্ছে না। জুলুম-অত্যাচার ক্রমেই বাড়ছে। মানুষের দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে। অথচ এদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা নতুন পার্লামেন্ট ভবন নির্মাণে মনোযোগী রয়েছে।

তিনি আরো বলেন, সরকার মানুষের চাহিদার কথা জানার প্রয়োজন মনে করছে না। একইসাথে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এতেই বোঝা যায়- তার চিন্তাধারা সরকারের বিপরীত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com