বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৩৯ বার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজিচালিত-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে কয়েকজন।

রোববার (০৪ জুন) সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে অটোরিকশা চালক রফিক মিয়া (৪৫), আজমিরিগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মুসা মিয়া (৬০), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৬)।

জানা গেছে, রোববার সকালে হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি সিএনজিচালিত-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে। বাস চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com