রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, উগান্ডার ৫৪ সেনার মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৮০ বার

সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলায় উগান্ডার ৫৪ সেনা সদস্য নিহত হয়েছেন। এসব সেনারা শান্তিরক্ষী হিসেবে কাজ করছিলেন। জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে বুলামারে গত শুক্রবার ভোরে আল শাবাব যোদ্ধারা ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

এক বিবৃতিতে শনিবার উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি সংবাদমাধ্যমকে বিষয়টি জনিয়েছেন।

তিনি জানান, ওই ঘটনার পর ঘাঁটির নিয়ন্ত্রণ হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থি গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

 

এদিকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব দাবি করেছে যে, তারা ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে।

সন্ত্রাসী এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই করে চলেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com