রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মাথা ঢেকে আল-আজহার পরিদর্শনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৮৯ বার

মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। এ সময় তাকে ওড়না দিয়ে মাথা ঢেকে রাখতে দেখা যায়। একইসাথে নীল রঙা ওই কাপড়টি নিজের গায়েও চড়িয়ে দেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার জিল বাইডেন আল-আজহার পরিদর্শন করেন। এ সময় আল-আজহারের প্রধান ড. সালামাহ দাউদের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের একটি সরকারি প্রতিনিধি দল তাকে স্বাগত জানায়।

এর আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভ্রমণের অংশ হিসেবে দুই দিনের জন্য মিসরে যান বাইডেন-পত্নী। পরিদর্শনকালে জিল বাইডেনের সামনে বিশ্বের প্রাচীনতম এই বিদ্যাপীঠের পরিচিতি তুলে ধরা হয় এবং আল-আজহারের গ্র্যান্ড ইমাম ড. শায়খ আহমদ আত-তাইয়িবের পক্ষ থেকে শুভেচ্ছাও জানানো হয়।

জিল বাইডেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মসজিদ প্রাঙ্গণ ও মিম্বর, ফাতিমি ও অটোমান ছাউনি এবং আল-জাওহারিয়া স্কুল ঘুরে দেখেন। তিনি আজহারের শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করেন এবং শিক্ষা অভিজ্ঞতা নিয়ে তাদের সাথে আলোচনা করেন। ১০৮৩ বছর ধরে ইসলামী শিক্ষা প্রসারের এর ঐতিহাসিক ভূমিকা শুনে অভিভূত হয়ে পড়েন জিল বাইডেন।

আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিল বাইডেন বলেন, ‘উম্মুদ দুনিয়া তথা পৃথিবীর আদি কেন্দ্রে এটি আমার দ্বিতীয় এবং কায়রো শহরে প্রথম ভ্রমণ। মিসেস আমিরের বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন এবং প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। বিশ্বাস করি, আমরা একে অন্যের ধর্ম সম্পর্কে ধারণা লাভের মাধ্যমে একটি সাধারণ ভিত্তি খুঁজে পেতে পারি এবং সত্য, প্রেম, ন্যায়নিষ্ঠা ও সমাধান লাভের আকাঙ্ক্ষা থেকে আমরা সবাই একত্র হতে পারি।’

কায়রোতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ফেসবুক পেজে জানায়, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন দুই দিনের সফরে মিসরের কায়রো আসেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফার্স্ট লেডি ইনতিসার আমির। গত বৃহস্পতিবার জিল বাইডেন জর্ডানের যুবরাজ হুসাইন বিন আবদুল্লাহর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আম্মান যান। এরপর সপ্তাহব্যাপী এই ভ্রমণে মিসর হয়ে তার মরক্কো ও পর্তুগাল যাওয়ার কথা রয়েছে।

সূত্র : আল-আহরাম, মিসরাবি ও আল-মিসরি আল ইয়াউম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com