রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

এরদোগানের শপথ অনুষ্ঠানে ওজিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১০২ বার

প্রেসিডেন্ট হিসেবে ফের শপথ নিয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এটি তার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ এবং শাসক হিসেবে টানা ২০ বছর শেষে আরো পাঁচ বছর মেয়াদে ক্ষমতাসীন হওয়া।

স্থানীয় সময় শনিবার (৩ জুন) এরদোগান এ শপথ নেন। শপথের সময় বড় বড় বিশ্বনেতা উপস্থিত ছিলেন। একইসাথে উপস্থিত ছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিলও।

এরইমধ্যে শপথ অনুষ্ঠানে ওজিলের উপস্থিতির কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বব্যাপী ওজিলের অসংখ্য ভক্ত নিজেদের প্রিয় তারকাকে নিয়ে গর্ববোধ করছেন।

মুসলিম ফুটবলার মেসুত ওজিল তুর্কি প্রেসিডেন্টের খুব কাছের মানুষ- এটা সবারই জানা। এরদোগানের শপথ অনুষ্ঠানে তার উপস্থিতি সেটা ফের স্পষ্ট হলো।

ওজিল যে এরদোগানের ঘনিষ্ট ব্যক্তি, তা ভালোকরে বিশ্ববাসী জানতে পারে ২০১৯ সালে ফুটবলারের বিয়েতে তুর্কি প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করা এবং ‘বেস্ট ম্যান’ হিসেবে তার উপস্থিত হওয়া।

পরে অবশ্য এরদোগানের সাথে তার ‘অতি ঘনিষ্টতা’ই তার জার্মানি জাতীয় দলের ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কারণ, লন্ডনে ২০১৮ সালের মে মাসে এরদোগানের সাথে একটি ছবি তোলার পর ওজিলকে নিয়ে জার্মানিতে ব্যাপক সমালোচনা হয়েছিল।

মূলত তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোগানের সাথে ওজিলের সেই ছবিই কাল হয়ে দাঁড়িয়েছিল তখন। পাশাপাশি কারণ হিসেবে ছিল চীন সরকারের উইঘুর নীতির বিরুদ্ধে ওজিলের একটি মন্তব্য ও জার্মান ফুটবলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলাও।

এসব কারণে মাত্র ৩০ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তুর্কি বংশোদ্ভূত তৃতীয় প্রজন্মের জার্মান নাগরিক মেসুত ওজিল।

তথ্যসূত্র : রাশিয়া টুডে ডটকম ও বিবিসি 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com