বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

সিয়াম-মিমদের সিনেমায় থাকতে পারেন আপনিও

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১২০ বার

দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমা ‘অন্তর্জাল’। এটি নির্মাণ করছেন ঢাকা অ্যাটাক’খ্যাত দীপংকর দীপন। গতকাল শনিবার রাতে প্রকাশ্যে আসে এর টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের এই ঝলকে সাইবার দুনিয়ার নানা রহস্যে সন্ধান পাওয়া যায়। আর শেষে যেখানে জানানো হয়- ‘অন্তর্জাল’র শুটিংয়ে যোগ দিয়ে নিজেকে খুঁজে নিন সিনেমার পর্দায়।

নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘এই ছবির প্রতিটি পরতে পরতে অনেক টুইস্ট আছে। ভিএফএক্সের কাজও ডিটেইলে করা হয়েছে। দর্শকদের জন্য ছবিতে কোনো কিছুর কমতি নেই। কোনো ছাড়ও দেইনি। আন্তর্জাতিক সাইবার-থ্রিলার ছবিগুলো যে মানের হয়, আমাদের “অন্তর্জাল”র তেমনই।’

 

দর্শকদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে এই নির্মাতা জানান, সিনেমার গল্পের সঙ্গে যায়, এমন তিনটি সিকোয়েন্স শুটিং করে পাঠাতে হবে নির্মাতা প্রতিষ্ঠান ‘মোশন পিপল স্টুডিওস’র কাছে। সেখান থেকে বাছাইকৃত সিকোয়েন্স যুক্ত করা হবে মূল সিনেমায়। আর পুরো বিষয়টি সম্পর্কে জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

আসন্ন কোরবানির ঈদে একসঙ্গে পাঁচ মহাদেশে মুক্তি পাবে ‘অন্তর্জাল’। যার ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন সিনেমার টিম। বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের দর্শকও সিনেমাটি দেখতে পারবেন।

‘অন্তর্জাল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে নির্মাতার পোষ্য টোটো। সরকারের আইসিটি ডিভিশনের উৎসাহে নির্মিত এই সিনেমাটি প্রযোজনায় রয়েছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com