শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মাত্র ১৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩২৩ বার

চট্টগ্রামের পটিয়ায় কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২৪) এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় রাত পৌনে ১০টার দিকে জসিম উদ্দিনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত জসিম ওই এলাকার জহির আহমদের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। মাত্র ১৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে একই এলাকার ইমন নামে অপর এক যুবকের ছুরিকাঘাতে জসিম মারা যায়।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই যুবকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরকাঘাতে একজন খুন হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।

হত্যাকাণ্ডে অভিযুক্তি ইমন পালিয়ে জানিয়ে ওসি বলেন, তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com