রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

এরদোগান-শাহবাজের ঘনিষ্ট কথোপকথনের উপলক্ষ যখন পাকিস্তানি আম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৮৬ বার

সদ্যই নতুন মেয়াদে রাষ্ট্রপ্রধানের শপথ নেয়া তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তার স্ত্রী আমেনা এরদোগানের সাথে অনানুষ্ঠানিক একটি সাক্ষাতে মিলিত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তুর্কি প্রেসিডেন্টের আমন্ত্রণে তুরস্কের রাজধানী আঙ্কারায় যান পাক প্রধানমন্ত্রী। সেখানেই তাদের মধ্যে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। তবে এই সাক্ষাতের পেছনে রাষ্ট্রীয় কোনো বিষয় ছিল না; বরং সাক্ষাতের উপলক্ষ ছিল পাকিস্তানের ‘সুস্বাদু’ আম।

রোববার উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানেই এ বিষয়টি উঠে আসে। পত্রিকাটি জানায়, সাক্ষাতে দুই নেতাকেই বেশ খোশমেজাজে দেখা গেছে।

এ সময় এরদোগানকে অভিনন্দন জানিয়ে শাহবাজ শরিফ বলেন, ‘আপনি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তুর্কি জনগণের চেয়ে পাকিস্তানিরাই বেশি আনন্দিত ও উচ্ছ্বসিত।’

পাকিস্তানি প্রধানমন্ত্রী তুর্কি প্রেসিডেন্টকে সম্মোধন করে বলেন, ‘আপনার জন্য উপহার হিসেবে পাকিস্তানি আম নিয়ে এসেছি। এখানের অর্ধেক আম আমার ভাইয়ের জন্য (প্রেসিডেন্ট) ও বাকি অর্ধেক আমার বোনের (প্রেসিডেন্ট-পত্নী) জন্য।’

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এসব কথায় স্বতঃস্ফূর্ত হেসে আনন্দ প্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী এবং তারা উভয়ে পাক প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান।

জবাবে এরদোগান মুচকি হেসে বলেন, ‘আমি জানি যে পাকিস্তানি আম খুব সুস্বাদু ও মিষ্টি।’ এ সময় তার স্ত্রীও আম উপঢৌকন পেয়ে শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞতা জানান।

সূত্র : ডেইলি জংগ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com