বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১১৭ বার

নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও সিএনজিচালিত-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাটচকগৌড়ী বাজারের পূর্ব পাশে বাগাচারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে রাজশাহীমুখি একটি মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয়জনের মধ্যে ঘটনাস্থলে চারজন নিহত হয়। অপর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com