শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর

খোলা থাকবে মাধ্যমিক বিদ্যালয়, মানতে হবে ৬ নির্দেশনা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৫৮ বার

দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও হাইস্কুল ও কলেজ আপাতত বন্ধ হচ্ছে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে গরমে যাতে শিক্ষার্থীদের ক্ষতি না হয় সে ব্যাপারে স্কুল-কলেজগুলোকে কিছু নির্দেশনা পাঠিয়েছে অধিদপ্তর।

আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে মোট ৬টি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে একটি নির্দেশনা হলো যেসব স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শাখা আছে সেগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির বলেন, ‘মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। মাঠ পর্যায় থেকে এ ধরনের কোনো তাগিদও পাওয়া যায়নি। তাই আমরা আপাতত গরমে সতর্কতা অবলম্বনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা পাঠিয়েছি।’

হাইস্কুল ও কলেজের জন্য ৬ নির্দেশনা

১. যেসব মাধ্যমিক স্কুলে প্রাথমিক স্তর রয়েছে সেসব বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত আগামী ৮ জুন পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

২. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে।

৩. শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

৪. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজের সঙ্গে পানি নিয়ে আসবে।

৫. শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

৬. শিক্ষক, মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com