শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৫০ বার

জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে নীলফামারী। তীব্র রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে এই এলাকার জনজীবন। প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষজনের অবস্থা কাহিল হয়ে পড়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ধরে নীলফামারীতে তীব্র তাপদাহ বিরাজ করছে। সকাল থেকেই সূর্য জানান দিচ্ছে তার শক্তি। বেলা বাড়ার সাথে সাথে তাপদাহর মাত্রা আরো তীব্র আকার ধারণ করছে। মানুষজন এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। রাস্তা-ঘাটে মানুষের চলাচল কমে গেছে।

এদিকে তাপদাহের সাথে শুরু হয়েছে ঘনঘন লোডশেডিং। দিন-রাত, এমনকি মধ্যরাতেও এলাকাভিক্তিক ভাগ করে লোডশেডিং দেয়া হচ্ছে। খরতাপ আর লোডশেডিং দু’টি মিলেই মানুষের ত্রাহি অবস্থা শুরু হয়েছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৩টায় সৈয়দপুরের সর্বোচ্চা তাপমাত্রা রের্কড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com