বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিএনপি নেতা চাঁদকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৩৬ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজশাহীর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ফরিদপুরের আদালতে দায়েরকৃত মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এরপর পুলিশ প্রহরায় আবু সাঈদ চাঁদকে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের গাড়িতে বিএনপি নেতা চাঁদকে ফরিদপুরের ১ নম্বর আমলী আদালতে নিয়ে আসা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে গত ২৩ মে ফরিদপুরের ১ নম্বর আমলী আদালতে মানহানির অভিযোগে পেনাল কোডের ৫০০/৫০১ ধারা এবং ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

মামলায় বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী বলেন, আদালতের নির্দেশে আসামি আবু সাঈদ চাঁদকে ফরিদপুরের ১ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়ের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসাথে আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

এদিকে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে ফরিদপুরের আদালতে হাজির উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে সমবেত হয়। তারা আদালত প্রাঙ্গণে মাইক দিয়ে চাঁদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দও পাল্টা স্লোগান দেন বলে জানান ফোরামের ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com