শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ফেরি করে বিদ্যুৎ বিক্রিওয়ালারা কোথায় গেলো : সালাম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১০১ বার

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুর সালাম বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এখন বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, মন্ত্রীরা বলেছেন কিছুদিন পর ফেরি করে বিদ্যুৎ বিক্রি করা হবে। কোথায় এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রিওয়ালারা।

তিনি বলেন, মিথ্যা বলা আর মিথ্যা প্রতিশ্রুতি দেয়া আওয়ামী লীগের অভ্যাস। এরা জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ তাদের চিনে ফেলেছে, আর সরকারও বুঝে ফেলেছে জনগণের ভোটে এরা ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান না।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে রাজধানীর আদাবরের ঢাকা উদ্যানে থানা বিএনপি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, সারাদেশ আজ অনিয়মে ভরে গেছে। দূর্নীতি ছেয়ে গেছে পুরো রাষ্ট্র। দুর্নীতি করে, লুটপাট করে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। ব্যাংক থেকে যে টাকা নিবে ব্যাংকও খালি করে ফেলেছে।
দুর্নীতিবাজদের বিভিন্ন ব্যাংকের দায়িত্ব দিয়েছে। আজ অর্থের অভাবে কয়লা কিনতে পারছে না। অথচ আজ তারা উন্নয়নের দোহাই দিচ্ছে।

তিনি বলেন, উন্নয়নের নামে যা করেছেন তা দেশ বা জনগণের কল্যাণে নয়। দুর্নীতি করার জন্য। মেঘা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি করেছেন। সরকার ভালোভাবেই জানে এরা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা আখেরি কামান কামায় করে নিয়েছে। কিন্তু এই লুটপাটের টাকা হজম করতে পারবেন না। সরকার চিরস্থায়ী নয়, জনগণ আপনাদের পালাতে দিবে না। সকল লুটপাটের বিচার হবেই।

মো: আজগর আলীর সভাপতিত্ব জাফর আহমেদ ও কাজী আনিসুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দীন, মহানগর নেতা সাদেক হোসেন স্বাধীন, আবুল কালাম আজাদ, শাহজাহান সিকদার, ডা. মেহেদি হাসান, রফিকুল ইসলাম, হাবিবুল হাসান হাবিব, মনোয়ার হোসেন জীবন, আজগর আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com