বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

সারার ছবি দেখতে গিয়ে মেজাজ হারালেন সাইফ পুত্র

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১২৪ বার

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সারা আলী খান অভিনীত সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’। গত রোববার মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখতে গিয়েছিলেন সারার ভাই ইব্রাহিম আলী খান। এ সময় তার সঙ্গে ছিলেন সারা ও তার মা অমৃতা সিং।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলেও প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার পরই বাধে বিপত্তি। কারণ এ সময় পাপারাজ্জিরা তাদের ঘিরে ধরেন। ভিড়ের মাঝে পাপারাজ্জিদের ধাক্কা খান ইব্রাহিম। আর এতেই মেজাজ হারান সাইফ পুত্র। পরে সবাইকে ঠেলে বের হয়ে যান তিনি। এ সময় তার চোখে-মুখে ভেসে ছিল বিরক্তির ছাপ।

পাপারাজ্জিদের অনেকে জানতে চান, সিনেমাটি কেমন লেগেছে? এ প্রশ্ন শুনে রেগে গিয়ে ইব্রাহিম বলেন, ‘হিরোইন ওদিকে দাঁড়িয়ে আছে, যান ওর ছবি তুলুন। আমার মুখের সামনে থেকে ক্যামেরা সরান।’ এরপর দ্রুত পায়ে হেঁটে ওই স্থান থেকে সরে যান ইব্রাহিম। পরে সারা এসে পরিস্থিতি সামাল দেন।

এ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওটি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকেই ইব্রাহিমকে সমর্থন করে জানিয়েছেন, এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢুকে পরা উচিত নয়। আবার কেউ কেউ লিখেছেন, ‘স্টারকিড বলে বেশি দেমাক।’ তবে ইব্রাহিমের হ্যান্ডসাম লুক দেখে সাইফের সঙ্গে তুলনা করতেও ভোলেননি বহু নেটিজেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com