বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

কঙ্গনায় মুগ্ধ সালমান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১২০ বার

বলিউডের তিন খানের মধ্যে সালমান খানের সঙ্গেই অভিনেত্রী কঙ্গনা রানাউতের সম্পর্ক তুলনামূলক ভালো। সম্প্রতি ভাইজানের সঙ্গে পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন ‘কুইন’ তারকা। সালমানের এক সময়ের জনপ্রিয় টিভি শো ‘দশ কা দম’-এ উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। সেই টিভি শোয়ের একটি অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি; যেটা নিয়ে চলছে তুমুল আলোচনা। ওই ভিডিওতে মাধুরী দীক্ষিতের জনপ্রিয় ‘ধক ধক কারনে লাগা’ গানে নাচতে দেখা যায় কঙ্গনাকে। সেটাও লেহেঙ্গা পরে। এ সময় অভিনেত্রীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন সালমান। ভিডিওতে সালমানকে ট্যাগ করে কঙ্গনা লিখেছেন, “ও মাই গড, ‘দশ কা দম’! এসকে (সালমান খান) আমাদের এত কম বয়সী দেখাচ্ছে কেন? তার মানে কি আমরা বুড়ো হয়েছি?”

কঙ্গনার এই ভিডিও ও ক্যাপশনে ভক্তরাও বেশ মজা পেয়েছেন। কেউ লিখেছেন, ‘ও মাই গড, ওদের দুজনকেই পছন্দ করি, ওদের একসঙ্গে সিনেমায় দেখার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছি।’ কেউ আবার লিখেছেন, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী অভিনেতা ও অভিনেত্রী।’ সালমানকে শিগগির ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে। আর কঙ্গনাকে দেখা যাবে ‘ইমার্জেন্সি’তে ইন্দিরা গান্ধীর ভূমিকায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com