শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রচণ্ড গরমের কারণে বৃহস্পতিবার মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৬৭ বার

প্রচণ্ড গরমের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার বন্ধ ঘোষণা করা হলো দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন) একদিনের জন্য বন্ধ থাকবে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজ।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী) স্বাক্ষরিতে এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

স্মারকে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত “তাপ প্রবাহের সতর্কবার্তা” বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন (বৃহস্পতিবার) তারিখ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষার্থীরাও ৮ জুন পর্যন্ত ছুটির আওতায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com