শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

অখণ্ড ভারতের মানচিত্র বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অস্বীকার করেছে : জামায়াত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১৮ বার

অখণ্ড ভারতের মানচিত্র বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অস্বীকার করেছে বলে দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর।

বুধবার (৭ জুন) দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ বিষয়ে এক বিবৃতি প্রদান করেছেন।

তিনি বলেন, গত ২৮ মে হিন্দুত্ববাদের প্রবক্তা বিধায়ক দামোদর সাভাকরের জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন, ওই সংসদ ভবনের ম্যুরালের মাধ্যমে ‘অখণ্ড ভারতের’ একটি মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ভারতের ওই মানচিত্রে বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে দেখানোর দুঃসাহস করেছে। আমি এ অন্যায় কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মুজিবুর রহমান বলেন,‘ভারত সরকার তাদের জাতীয় সংসদ ভবনের ম্যুরালের কল্পিত মানচিত্রে বাংলাদেশকে অন্তর্ভূক্ত করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অস্বীকার করেছে। ভারত সরকারের মনে রাখা উচিত ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্থান লাভ করেছে। বাংলাদেশের মানুষের রক্তের প্রতি অসম্মান ও অশ্রদ্ধা প্রদর্শন করে মোদি সরকার অখণ্ড ভারতের যে চিত্র ম্যুরালে তুলে ধরেছেন, তা বাংলাদেশের মানুষকে মর্মাহত করেছে। বাংলাদেশের জনগণ এ ম্যুরালের কল্পিত মানচিত্রে ক্ষুব্ধ। আমি ভারত সরকারের এ ধরনের গর্হিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, অখণ্ড ভারতের মানচিত্রে বাংলাদেশসহ যে সব দেশকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে, সে সব দেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ওই দেশগুলো জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্র। কাজেই ভারত এ ধরনের কর্মকাণ্ড করে আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘ সনদ লঙ্ঘন করেছে। ভারতের এই অন্যায় পদক্ষেপ এক গভীর ষড়যন্ত্রের অংশ। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমি বাংলাদেশের আপামর জনতা এবং জাতিসঙ্ঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জনাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com