শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে প্রাইভেটকার থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৫৬ বার

রাজধানীর তেজগাঁওয়ে এলেনবাড়িতে একটি সরকারি স্টাফ কোয়ার্টারের গ্যারেজের প্রাইভেটকার থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩)। তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। দেলোয়ার এসএসএফ-এ অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। আর মৃত নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪২)। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়।

তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, স্থানীয়দের দেয়া খবরে আমরা তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার থেকে দু’জনের লাশ উদ্ধার করেছি। প্রাইভেটকারটি মৃত দেলোয়ারের। তিনি এসএসএফ কোয়ার্টারে থাকতেন। দু’জনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে দু’জনই উত্তেজক কিছু সেবন করে থাকতে পারেন। তাছাড়া প্রাইভেটকারে তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে।

তিনি বলেন, তাদের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com