রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নারীকে হত্যা, মরদেহ টুকরা করে কুকারে ফোটায় বৃদ্ধ!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১০০ বার

ভারতের মুম্বাইয়ের মীরা রোডের একটি বাসা থেকে এক নারীর পচাগলা মরদেহ উদ্ধার করেছে দেশটির স্থানীয় পুলিশ। বুধবার (৮ জুন) ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত মনোজ সাহানি (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই পুলিশ।
ভারতের স্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত মনোজ সাহানির সঙ্গে দীর্ঘদিন একত্রে বাস করতেন ৩৬ বছর বয়সী সরস্বতী বৈদ্য। মুম্বাইয়ের মীরা রোডের গঙ্গানগর অঞ্চলের আকাশদীপ নামের একটি আবাসনে তিন বছর ধরে ভাড়া থাকতেন তারা। মনোজ এবং সরস্বতীর ফ্ল্যাট থেকে পচা গন্ধ আসতে থাকায় স্থানীয় থানায় খবর দেন আবাসনের অন্য বাসিন্দারা। পুলিশ এসে ওই ফ্ল্যাট থেকে সরস্বতীর পচাগলা দেহাংশ উদ্ধার করে। ফ্ল্যাটের অন্য প্রান্তে পাওয়া যায় আরো কিছু দেহাংশ। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার জয়ন্ত বজবলে বলেন, মনোজ সাহানি এবং সরস্বতী লিভ টুগেদার করতেন। কিছু বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল তাদের মধ্যে। পরে সরস্বতীকে হত্যা করা হয়।

তার দেহ টুকরো টুকরোও করা হয়। যখন আমরা বাড়িতে পৌঁছে দরজা খুললাম, তখনই বুঝতে পারলাম এটি একটি হত্যাকাণ্ড। সন্দেহভাজন ওই ব্যক্তি প্রমাণ লুকানোর চেষ্টা করেছিল। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, তাদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলেও সম্প্রতি কিছু বিষয় নিয়ে ঝগড়া হয়। তারপর সরস্বতীকে কুপিয়ে খুন করে তার দেহ টুকরো টুকরো করেন মনোজ। এমনকি তার দেহাংশকে কুকারে ফোটানো হয়! খুনের পর প্রমাণ লোপাট করার জন্যই এই কাজ করেছিলেন মনোজ। হিন্দুস্তান টাইমস বলছে, বুধবার সন্ধ্যায় সরস্বতীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়। পুলিশ বলছে, হত্যার পর তিন দিন মরদেহ বাসায় রাখা হয়। আর অভিযুক্ত সেখানেই বসবাস করছিল। সূত্র : কালের কণ্ঠ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com